চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত ব্যক্তির লাশ ফেরত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে নিহত এক ব্যক্তির লাশ সোমবার রাত সাড়ে ৮টায় ফেরত দিয়েছে বিএসএফ।
বিডিআর সূত্র জানায়, কোম্পানি কমান্ডার পর্যায়ে তেলকুপি সীমান্তের ১৮০ নম্বর পিলারের কাছে বিডিআর-বিএসএফ-এর পতাকা বৈঠক শেষে শিবগঞ্জ উপজেলার আজমতপুর রিফিউজি পাড়ার নিহত মাসুদের (২৭) লাশ ফেরত দেওয়া হয়।
সোমবার ভোরে জমিতে সেচ দেওয়ার সময় বিএসএফ তাকে ভারতীয় ভূ-খণ্ডে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে।
