২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়া ফেরি ঘাটে কাঠবোঝাই ট্রাক নদীতে, চালক আহত

রাজবাড়ীর দৌলতদিয়া ২ নম্বর ফেরি ঘাটে মঙ্গলবার সকাল ৯টার দিকে কাঠ বোঝাই একটি ট্রাক ব্রেক ফেল করে পল্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 01:15 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

এ ঘটনায় ট্রাক চালক মোহাম্মদ শাহিন (৪০) ট্রাকের দরজা ভেঙে  বের হতে গিয়ে গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে ছেড়ে আসা অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকটি ঢাকা যাচ্ছিল।

ট্রাকটি নদীতে পড়ে যাওয়ায় ২ নম্বর ফেরি ঘাটের কে-টাইপ পল্টুনের একটি পকেট বন্ধ হয়ে যাওয়ায় এ পকেট দিয়ে যানবাহন ওঠানামা বন্ধ রয়েছে।

স্থানীয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।