নীলফামারীতে অস্ত্রসহ ৯ জেএমবি সদস্য গ্রেপ্তার
নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশন এবং কাজীপাড়ায় র্যাব সদস্যরা মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ নয় জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে
র্যাব সূত্র জানায়, আটককৃতদের মধ্যে বিভাগীয় কমান্ডার আবদুর রশীদ, পাঁচজন জেলা কমান্ডার এবং তিনজন এহসার সদস্য রয়েছে।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুরের রেলস্টেশনে অভিযান চালিয়ে তারা প্রথমে তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা র্যাব-১০ সদস্যদের কাছে তাদের সহযোগী এবং অস্ত্রভা-ার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।
তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা সৈয়দপুরের কাজীপাড়ায় অভিযান চালিয়ে বৈঠকরত অবস্থায় অস্ত্র ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ আরও ছয় জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে।
র্যাব ঘটনাস্থল থেকে ৮৪টি ডেটোনেটর, দুইটি পাইপগান, চারটি গুলি, সার্কিট, তার, পাউডারজেল, ব্যাটারি, এ্যামোনিয়াম নাইট্রেট, টেপ, একটি মোটরসাইকেল এবং ৪৭ হাজার টাকা উদ্ধার করে।
