২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান ও বাংলাদেশের শিশুশিক্ষার্থীদের নিয়ে টিভি অনুষ্ঠান

টেলিভিশন কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের শিক্ষা সংস্কৃতি ও জীবনের সাথে পরিচিত করে তোলার লক্ষ্যে সরাসরি সম্প্রচারযোগ্য প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সোমবার দ্বিতীয় সংস্কৃতি বিনিময় কর্মসূচির আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বাংলাদেশস্থ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এ কর্মসূচির আয়োজন করে। এতে ঢাকার শাহজাহানপুরের আব্দুল গফুর শিক্ষা শিবির স্কুলের ২১ জন শিশুশিক্ষার্থী এবং জাপানের সাইতামার কিথাকোশিগায়া প্রাথমিক বিদ্যালয়ের ৫৮ জন শিশুশিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে উভয় দেশের শিশুরা তাদের স্বতঃস্ফূর্তভাবে নিজস্ব সংস্কৃতি তুলে ধরে এবং পরস্পরকে প্রশ্ন করে ও উত্তর প্রদান করে।

এতে বাংলাদেশী শিশুরা গান ও নৃত্য পরিবেশন করে এবং জাপানের শিশুরাও তাদের ঐতিহ্যবাহী মৎস্যশিকার নৃত্য পরিবেশন করে।

জেআইসিএ ২০০৫ সালের অক্টোবের প্রথমবারের মতো এ ধরনের কর্মসূচির আয়োজন করে।