মহানবীর প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের নিন্দা জানিয়েছে আহমদীয়া মুসলিম জামাত
মহানবী হযরত মোহাম্মদ (স.) এর প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের নিন্দা জানিয়েছে আহমদী মুসলিম জামাত।
ঢাকায় প্রাপ্ত এক বার্তায় সোমবার জানা যায়, আহমদী মুসলিম জামাতের প্রধান আধ্যাত্মিক নেতা হযরত মীর্জা মাশরুর আহমেদ লন্ডনে এক বিবৃতিতে জানান, নবীর ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে পাশ্চাত্যের কিছু সংবাদপত্র আক্রমণাত্মক ও জঘন্য আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
ধর্মীয় অনুভূতির প্রতি এ ধরনের অবমাননাকর আচরণের বিরুদ্ধে সকল ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত বলে তিনি জানান।
আহমদীয়া মুসলিম জামাতের নেতা আরও জানান, ইসলাম ধর্মের মহান প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী মিডিয়ার এ ধরনের উদ্দেশ্যমূলক উষ্কানি খুবই দুঃখজনক।
