২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের সাথে আব্দুল মান্নান ভূঁইয়ার সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাৎসুশিরো হরিগোচি সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে তার সচিবালয়স্থ অফিসে সাক্ষাৎ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 06:42 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও জাপানি সহায়তায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি পরীক্ষা পদ্ধতি শক্তিশালী করার জন্যে কেন্দ্রীয় ল্যাবরেটরি স্থাপন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

তারা বাংলাদেশে স্যানিটেশন কার্যক্রমের অগ্রগতি, স্থানীয় সরকার পদ্ধতি শক্তিশালীকরণ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রম নিয়েও আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পানি সরবরাহ) মো. মোখলেসুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খোরশেদ আলম এবং জাপানি দূতাবাসের দ্বিতীয় সচিব শিনইয়া সুরদা।