২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পরপর ২টি বোমা বিস্ফোরন, আল-কায়েদা-নেটওয়ার্কের দ্বায়িত্ব স্বীকার

সদর উপজেলার পৃথক দুটি স্থানে শুক্রবার রাতে পরপর দুটি বোমা বিস্ফোরিত হয়েছে । এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতা আহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 10:48 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

প্রথম বোমাটি নিস্ফোরিত হয় রাত পৌনে ন’টায় আইলচারায় একটি চাল কলের গেটের সামনে যেখানে শায়খ আব্দুর রহমান ও বাংলা ভায়ের লুকিয়ে থাকার সংবাদে র‌্যাব অভিযান চালায় গত মাসে।

প্রায় একই সময় পাশ্ববর্তী আমানাতপুর হাজি মোড়ে আরেকটি বোমার বিস্ফোরিত হয়।

প্রচন্ড শব্দে বোমা তিনটি বিস্ফোরনের খবর গ্রামবাসী নিশ্চিত করলেও হতাহতের বিষয়ে নিদিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর র‌্যাব ও পুলিশ ঘটনাস্থল রশীদ এগ্রাফুড প্রডাক্টস সহ আশেপাশের এলাকায় তল্লাশী অভিযান শুরু করেছে।

এদিকে ঘটনার পর এক ব্যাক্তি নিজেকে আল-কায়েদা-নেটওয়ার্কের খুলনা বিভাগীয় সম্পাদকজিহাদ পরিচয় দিয়ে কুষ্টিয়ার সাংবাদিকেদের কাছে ফোন করে হামলার দায়-দায়িত্ব স্বীকার করে।