জয়পুরহাটে ঘরের ছাদ ধসে এসএসসি পরিক্ষার্থীসহ দুই কিশোরীর মৃত্যু
জয়পুরহাটের ধুরইল গ্রামে শুক্রবার সন্ধ্যায় ঘরেরর ছাদ ধসে এসএসসি পরিক্ষার্থী সহ দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা ধুরইল গ্রামের ওয়াহেদ আলীর মেয়ে আফরোজা বানু (১৬) ও একই গ্রামের আককাল উদ্দিনের মেয়ে আল্পনা বেগম (১৪)। আফরোজা এবছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিলো।
নিহতদের পারিবারিক সূত্র জানায়, নিহত দুই কিশোরী শুক্রবার সন্ধ্যায় বাড়ির ছাদে খেলা করছিল। তাদের ছুটাছুটিতে একপর্যায়ে ছাদ ধ্বসে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
