২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার গ্রন্থমেলা ছিল জনসমুদ্র

শুক্রবার ছিল বই মেলার শুরুর পর প্রথম ছুটির দিন। একই দিনে সরস্বতী পূজা এবং তিন দিনব্যাপী জাতীয় কবিতার উৎসবের শেষদিনও শুক্রবার। সাপ্তাহিক ছুটি ও আরও দুটি উৎসব যুক্ত হওয়ায় শুক্রবার অমর একুশে গ্রন্থমেলা ও পার্শ্ববর্তী ঢাবি ক্যাম্পাস এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

রথ দেখা ও কলা বেচার মতো সরস্বতী পূজা আর গ্রন্থমেলা ঘুরে যাওয়ার জন্য শুক্রবার ক্যাম্পাসে ভিড় করে হাজার হাজার মানুষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত জাতীয় কবিতা উৎসবের শেষদিনে কবিতাপ্রেমীর উপস্থিতিও ছিল উল্লেখ করার মতো।

বাঙালির ঐতিহ্যবাহী পোশাক শাড়ি ও পাঞ্জাবি পরিহিত লোকজন কড়া নিরাপত্তা কারণে লাইন ধরে মেলায় প্রবেশ করে। এ সময় তাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ধৈর্যের পরীক্ষা দেন।

বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ জানায়, শুক্রবার মেলায় কমপক্ষে একশ’ নতুন বই এসেছে।

মেলায় নতুন আসা বইগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে, হুমায়ুন আজাদের ‘আমাদের বইমেলা’, মুহম্মদ জাফর ইকবালের ‘মহব্বত আলীর একদিন’, আনিসুল হকের ‘রম্য অরম্য’, সুমন্ত আসলামের ‘কেবলি’ এবং গুন্টার গ্রাসের ‘আমার শতাব্দী’।

শ্রাবণ প্রকাশনের মালিক রবিন আহসান বললেন, পূজায় প্রচুর পাঠক ও দর্শক মেলায় আসতে পারে। এ ধারণা থেকেই সরস্বতী পূজায় নতুন নতুন বই মেলায় নিয়ে আসার ব্যাপারে প্রকাশকদের একটা পরিকল্পনা ছিল।

মেলার মূল মঞ্চে নিয়মতি আলোচানার অংশ হিসেবে বিকেলে ‘বিশ শতকের চিন্তা: রিয়াজউদ্দিন আল মাশাদী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহাজাহান মিয়া।

এছাড়া বাংলা একাডেমি প্রাঙ্গণে সকালে শিশুকিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।