প্রধান বিচারপতির অনুপস্থিতিতে বিচারপতি মোঃ রুহুল আমিনকে অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ
প্রধান বিচারপতির অনুপস্থিতিতে বিচারপতি রুহুল আমীনকে অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে।
রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন এর অনুপস্থিতিকালীন সময়ে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি ২০০৬ পর্যন্ত অথবা তিনি পুনরায় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের কর্মে প্রবীনতম বিচারক বিচারপতি মোঃ রুহুল আমিনকে বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালনের অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ করেন।
