২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে আসছে জাপান - ইউনিসেফ যৌথ শিক্ষণ প্রতিনিধিদল

ইউনিসেফ ও জাপানের একটি যৌথ শিক্ষণ প্রতিনিধিদল ৫ থেকে ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বাংলাদেশে বর্তমানে জাপান ও ইউনিসেফ পরিচালিত বেশ কিছু সফল কর্মসূচি বাস্তবায়নাধীন রয়েছে। এসব কর্মসূচির ভাল দিকগুলো চিহ্নিত করে তা অন্যান্য দেশে ছড়িয়ে দেয়াই প্রতিনিধিদলটির লক্ষ্য বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে বলা হয়, বাংলাদেশের নারী ও শিশুদের নিয়ে যৌথভাবে কাজ করার ক্ষেত্রে জাপান সরকার, ইউনিসেফ ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) দীর্ঘ ইতিহাস রয়েছে।

প্রতিনিধিদলটি বাংলাদেশের সাথে সহযোগিতার মাত্রা জোরদার এবং সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যাপারেও কাজ করবে।

প্রতিনিধি দলে থাকবেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ও মানবিক বিভাগের পরিচালক তাকাশি আশিকি, নিউইয়র্কে ইউনিসেফের প্রধান কার্যালয়ের সিনিয়র কর্মসূচি তহবিল বিভাগের সিনিয়র কর্মকর্তা জুন কুকিতা এবং টোকিওতে ইউনিসেফের কর্মসূচি সমন্বয়ক ইয়াসুহি কাতসুমা।

বাংলাদেশে আসার পর প্রতিনিধিদলের সাথে যোগ দেবেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আকেমি ই্ওশিদা, বাংলাদেশে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) স্বাস্থ্য উপদেষ্টা ইউকি ইওশিমুরা, বাংলাদেশে ইউনিসেফের কর্মকর্তা লুইস জর্জ আর্সেনাল্ট।

প্রতিনিধিদলটি রাঙ্গামাটিতে ইউনিসেফ পরিচালিত কম বয়সী শিশুদের উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, পানি ও স্যানিটেশন কর্মসূচির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবে।

এছাড়াও তারা গাজীপুরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-২ এবং সকলের জন্যে শিক্ষায় নিবিড় জেলা উদ্যোগ (আইডিইএএল) কর্মসূচি কেন্দ্র পরিদর্শন করবেন।