চট্টগ্রামে পৃথক ঘটনায় বিএনপি নেতাসহ ৪ জন খুন
চট্টগ্রামে গত একদিনে পৃথক ঘটনায় স্থানীয় বিএনপি নেতাসহ চারজন খুন হয়েছে।
বুধবার রাতে সন্ত্রাসীরা সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদের এপিএস’র ছোট ভাই স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ারকে তার হালিশহরের বাসার কাছে হত্যা করে।
হত্যাকারীরা আনোয়ারকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, টাকা পায়সা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।
এ ঘটনায় পুলিশ মনির আহম্মেদ ও আব্দুস সবুর নামে দু’জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে জেলার পটিয়া উপজেলায় দু’টি পৃথক ডাকাতির ঘটনায় দু’জন নিহত হয়েছে।
পটিয়া উপজেলার ঝিরি গ্রামের একটি দোকানে বৃহস্পতিবার ভোরে ডাকাতির ঘটনার সময় ডাকাতরা মুকুল (১৯) নামের একজন দোকানদারকে হত্যা করে।
উপজেলার পাচারিয়া বড়–য়া পাড়ার এক বাড়ির মালিক খাজেন্দ্র বড়–য়া (৬০) বৃহস্পতিবার ভোরে অপর একটি ডাকাতির ঘটনায় খুন হন।
ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা খগেন্দ্র ও তার নাতিকে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় খগেন্দ্র বড়–য়াকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
এদিকে পটিয়া পুলিশ বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।
এ সব ঘটনায় পটিয়া থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।
