২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বিএসএএ

চারটি নতুন গ্র্যান্টি ক্রেন স্থাপনের পর নতুন আরোপিত চার্জ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ স্টিমার্স এজেন্টস এসোসিয়েশন (বিএসএএ) ৩ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দর বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

বুধবার এক জরুরি সভায় বিএসএএ এ সিদ্ধান্ত নেয়।

সভায় পরবর্তী শুক্রবার থেকে সকল জাহাজের নোঙ্গর করা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসএএ’র এ কর্মসূচির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জটসহ বন্দরের সকল কার্যক্রমে স্থবিরতা দেখা দেবে বলে আশংকা করা হচ্ছে।

নতুন আরোপিত চার্জের কারণে কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে বন্দরের আয় বছরে ২৫ থেকে ৩০ কোটি টাকা বৃদ্ধি পাবে বলে সূত্র জানায়।