২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বাসের চাপায় বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে ৪ ঘন্টা সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুরে মঙ্গলবার রাতে বাসায় চাপায় এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনগণ চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

চিনু বেগম (৬০) নামে এই বৃদ্ধা দ্বারিয়াপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের দ্বারিয়াপুরে রাত ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী এনপি এলিগেন্স নামে একটি বাসের চাপায় ওই বৃদ্ধার মৃত্যু ঘটে।

বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা সকাল ৭টা থেকে দ্বারিয়াপুরে ব্যারিকেড দিয়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ওই রুটে চার ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড অপসারণ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।