২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুইপ ডিনার মধ্যস্থতায় ২৮ মিনিট পর জাপা সাংসদরা বৈঠকে যোগ দিলেন

সরকারদলীয় হুইপ রেজাউল বারী ডিনার মধ্যস্থতায় জাতীয় পার্টির (জাপা) সদস্যরা বুধবার ২৮ মিনিট পর সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার জাপা সাংসদরা ডেপুটি স্পিকারের কাছে প্রশ্নোত্তর পর্বে ফ্লোর দাবি করে না পাওয়ায় ক্ষুব্ধ হন। এসময় প্রয়োজনে তারা ওয়াক আউট করতে পারেন বলেও ডেপুটি স্পিকার মন্তব্য করেন।

ডেপুটি স্পিকারের এ মন্তব্যে জাপা সাংসদরা অসন্তুষ্ট হয়ে বুধবার অধিবেশনের শুরুতে সংসদের বৈঠকে যোগদানে বিরত থাকেন। হুইপ রেজাউল বারী ডিনা জাপা নেত্রী বেগম রওশন এরশাদের সাথে আলোচনা করে তাদের অসন্তোষের অবসান ঘটান। ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে বুধবার বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরুর ২৮ মিনিট পর সদস্যরা এতে যোগ দেন।