অপটিক্যাল ফাইবার কেটে ফেলায় বিশ্ব থেকে চট্টগ্রাম ১১ ঘন্টা বিচ্ছিন্ন
চট্টগ্রামের সীতাকুন্ডের কাছে তিনটি স্থানে বৃহস্পতিবার অপটিক্যাল ফাইবার কেটে ফেলায় বিশ্বের সাথে চট্টগ্রামের টেলিযোগাযোগ প্রায় এগারো ঘন্টা বন্ধ ছিল।
এর ফলে সারাদেশ ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে বন্দরনগরীর সাথে যোগাযোগকারীদেরই শুধু দুর্ভোগ পেহাতে হয়নি বরং, বিটিটিবিও ব্যাপক পরিমাণে রাজস্ব ক্ষতির সম্মুখীন হয়েছে।
গ্রাহক সূত্রে জানা গেছে, বিটিটিবি পরিচালিত টেলিটক মোবাইল ফোন গ্রাহকরাই সবচে’ বেশি দুর্ভোগের শিকার হন।
টিএন্ডটি কর্মকর্তারা জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে সংঘবদ্ধ চোরের দল বন্দরনগরী থেকে প্রায় ৩৯ কি.মি. দূরে সিতাকুন্ড ও ভাটিয়ারির তিনটি স্থানে ফাইবার কেটে ফেলার পর চট্টগ্রাম সারাদেশসহ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
টিএন্ডটি’র একদল প্রকৌশলী সাত ঘন্টার চেষ্টায় বুধবার দুপুর সোয়া ১টায় পুনরায় সংযোগ স্থাপন করেন।
টিএন্ডটির কর্মকর্তারা অবশ্য বলেছে তাদের বিকল্প ব্যবস্থা ছিলো তবে সে সীমিত ক্ষতা দিয়ে দেশ বিদেশের গ্রাহক ও টেলিটকের গ্রাহকদের এবং চাহিদা পূরণ করা যেতো না।
ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে ২৫৬ কি.মি. দীর্ঘ এ অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন করা হয়েছে ২৫০ কোটি টাকা ব্যয়ে। নির্মাণ শ্রমিকেরা বিভিন্ন সময়ে চোরদের যোগসাজশে প্রায়শই এ লাইন কেটে ফেলে।
