২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন বৃহস্পতিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। বৃহস্পতিবারের আসন্ন সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাভার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 05:36 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

দিনব্যাপী এ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শুরু হবে।

রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অধ্যাপক ইয়াজউদ্দীন আহম্মেদ সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। সেইসাথে তিনি শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করবেন।

সূত্র জানায়, প্রায় ২৮০০জন শিক্ষার্থীদের মধ্যে ৪,৩৫০টি সার্টিফিকেট প্রদান করা হবে। সমাবর্তন অনুষ্ঠনের খরচ ধরা হয়েছে প্রায় ৫৪ লাখ টাকা।

রাষ্ট্রপতি ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে তাদের অসামান্য ফলাফলের জন্যে স্বর্ণ পদক দিয়ে পুরস্কৃত করবেন।

শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন এবং সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

১৯৭০ সালের ২০ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৯৭ সালে প্রথম ও ২০০১ সালে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়।