নোয়াখালীতে বাসের চাপায় স্কুল ছাত্রী নিহত
নোয়াখালীর চৌমুহনী-ফেনী সড়কের পৌরসভা গেইটের সামনে বুধবার সকালে একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। তার নাম রিতা আক্তার (১৩)।
রিতা চৌমুহনী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং সে ওই এলাকার লাল গাজী বাড়ির আবু তাহেরের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় সোনাপুর থেকে চট্টগ্রামগামী রয়েল সার্ভিস (নং চট্ট-মেট্রো জ-১১-০২২১২) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘাতক বাসটি আটক করলেও ড্রাইভারকে আটক করতে পারেনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
