২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় এখনো সাড়ে ১৩ হাজার বাংলাদেশী হাজি দেশে ফেরার অপেক্ষায়

সৌদি আরবের জেদ্দায় এখনো সাড়ে ১৩ হাজার বাংলাদেশী হাজি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 04:58 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

বিমান সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ পর্যন্ত প্রায় সাড়ে ২৭ হাজার হজযাত্রীকে দেশে ফিরিয়ে এনেছে।

বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ১৪ জানুয়ারি থেকে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিমানের ফিরতি হজ ফ্লাইট চলবে।

বিমানের একজন মুখপাত্র জানান, জেদ্দা থেকে অবশিষ্ট হাজিদের বিমান ১৪ ফেব্রুয়ারির আগেই দেশে ফিরিয়ে আনবে বলে তারা আশা করছেন।

হজযাত্রী পরিবহনে বিমান সম্প্রতি দুটি বোয়িং - ৭৪৭ এবং একটি এয়ারবাস ভাড়া করে।

বিমান সূত্র জানায়, এ বছর মোট হাজির সংখ্যা ৫২ হাজার ৮৬৭ জন। এদের মধ্যে ব্যালটি হাজির সংখ্যা দু’হাজার ৬১৪ জন। বিমান ব্যালটি হাজিদের ভাড়া নির্ধারণ  করে জনপ্রতি ৯৫০ মার্কিন ডলার। জনপ্রতি নন - ব্যালটি হাজিদের বিমান ভাড়া এক হাজার ৫০ মার্কিন ডলার।

বিমানের পাশাপাশি মধ্যপ্রাচ্যগামী বিদেশি এয়ারলাইন্সগুলোও তাদের নিয়মিত ফ্লাইটে আরো ১০ থেকে ১২ হাজার হজযাত্রী পরিবহন করে।

বিমান এ বছর ৮৬টি হজ ফ্লাইট পরিচালনা করে। সর্বশেষ জেদ্দা ফ্লাইট  গেছে ৬ জানুয়ারি। বিমানের ফিরতি হজ ফ্লাইটও হবে ৮৬ টি।

গত ১২ জানুয়ারি পবিত্র হজ আদায় শেষ হয়েছে।

এদিকে হজ অফিস সূত্র জানায়, অসুস্থতাজনিত কারণে, পদদলিত হয়ে এবং ভবন ধসে এপর্যন্ত মোট ৭৭ জন বাংলাদেশী হাজি মৃত্যুবরণ করেছেন।