২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘক্ষন কাশি, শ্বাস-প্রশ্বাসের কষ্ট, বুকে ব্যাথা ফুসফুসের ক্যান্সারের লক্ষন

ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক পর্যায়ের উপসর্গগুলি রোগীর অলক্ষিত থেকে যায় বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 01:40 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ফুসফুসের ক্যান্সার মূলত অবিরাম কাশি, শ্বাস প্রশ্বাসের যন্ত্রনা এবং ওজন ও স্বাস্থ্যহানি এইসব উপসর্গের মাধ্যমে ধরা পড়ে বলে জানালেন নর্থ রাইন ওয়েস্টফ্যালিয়া’র ‘জার্মান সোসাইটি ফর নিউমোলজি এন্ড রেসপিরেটরি মেডিসিন’এর সভাপতি অধ্যাপক ডিটার কোহেলার।

এই জটিল রোগের অন্যান্য উপসর্গগুলোর মধ্যে রয়েছে বুকের তীব্র ব্যাথা ও আঙ্গুলের অগ্রভাগে ব্যাথা অনুভব করা।

ফুসফুসের এক্স-রে, এন্ডোসকপিক পরীক্ষা নিরীক্ষা কিংবা কাশির সাথে নিঃসৃত শ্লেষ্মা পরীক্ষা করলেই একজন রোগী ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছে কিনা তা নির্নয় করা সম্ভব বলে জানালেন হেইডহেমের জার্মান ফেডারেল এসোসিয়েশন অফ নিউমোলজিস্টস্ এর বিশেষজ্ঞ মাইকেল বার্কজক।

নিয়মিত ধূমপায়ী ও অনেক বছর ধূমপানের পর ধূমপান  বর্জনকারীদেরই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি সবচেয়ে বেশি। যেসব রোগীদের ফুসফুসে ক্যান্সার বা মারাত্মক জটিল কোনো ফুসফুসের রোগ রয়েছে তাদের আত্মীয় স্বজনদের মধ্যেও ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোগীদের নিকট আত্মীয় স্বজনদের ক্ষেত্রে শ্বাসনালীর ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিনগুন বেশী বলে জানালেন অধ্যাপক কোহেলার।

জিনগত বিন্যাসের কারণে ফুসফুসের এই মারাÍক ক্যান্সার অনেক রোগীদের ক্ষেত্রে তাদের তরুন বয়স থেকে বৃদ্ধি পেতে থাকে, ফলে যেখানে ৭০ বছর বয়সের আগে আক্রান্ত হবার কথা নয় ,তারা ৫০ বছর বয়সেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।

ফুসফুসের ক্যান্সারে উপসর্গগুলো যত প্রাথমিক অবস্থায় ধরা পড়বে, আরোগ্য লাভের সম্ভাবনা ততই বেশি। ৭০ বা ৭০এর বেশি বয়সে যারা এ রোগে আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে নিরীক্ষায় দেখা গেছে রোগাক্রান্ত হবার পর মাত্র ১৫ শতাংশ লোক আরও ৫ বছর বেশি বেঁচে থাকে।