২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে একজনকে জবাই

সন্ত্রসীরা মো. আলমগীর হোসেন আলো (২৬) নামের এক ব্যক্তিকে রামগঞ্জ উপজেলার হীরাপুরে জবাই করেছে শনিবার রাতে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2006, 04:25 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

তাকে দলীয় কর্মী দাবি করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দীন। সাধারণ সম্পাদক মিজানুর রহীম এক বিবৃতিতে ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেন। দোষীদের শাস্তিও দাবি করেন তিনি।

রোববার সকালে একটি ধানক্ষেতে লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহতের বাবার নাম আব্দুল মালেক।

সংশ্লিষ্ট থানার এস আই ইসমাইল জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে রাতে নিহতের সাথে যারা ছিল তাদের কাউকে ধরা গেলে হত্যার কারণ জানা যেত বলে তিনি জানান।