এবছর কুয়াকাটায় ‘থার্টি ফার্ষ্ট নাইট’ হচ্ছেনা
ঈদ-উল-আজহার কারণে কুয়াকাটায় ‘থার্টি ফার্ষ্ট নাইট’ হচ্ছে না। প্রতি বছর এ সময় দেশি-বিদেশি পর্যটকদের ভিড় থাকলেও এ বছর খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের কোনো প্রস্তুতি নেই কুয়াকাটায়।
হোটেল গ্রেভার ইনের ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম সোহেল জানান, এ বছর থার্টি ফার্ষ্ট নাইটের কোন প্রস্তুতি নেই। কোন বুকিংও দেয়া নেই। তাই ব্যবসায়িরা হতাশ, নেই উৎসব মুখর পরিবেশ।
বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা। পৃথিবীর হাতেগোনা যে কয়টি সমুদ্র সৈকত থেকে একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় তার ভেতর অন্যতম কুয়াকাটা সমুদ্র সৈকত।
