২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে বিরোধে কিশোর খুন

জমি নিয়ে বিরোধের জের ধরে নগরীর বায়েজিদ বোস্তামীতে প্রতিপক্ষের হামলায় এলাকায় শুক্রবার দুপুরে এক কিশোর নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

তার নাম রিয়াদ (১৪)। বাবা মোহাম্মদ ইসমাঈল।

পুলিশ ও মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, শহীদনগর এলাকায় হাজী মোঃ আলী সওদাগরের বাড়ির কাছে দেয়াল নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে কিশোর রিয়াদের ওপর প্রতিপক্ষের শ্রমিকরা হামলা চালায়।

আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে সে মারা যায়।

বায়েজিদ বোস্তামী থানার এস আই মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ওই জমি নিয়ে অনেকদিন ধরে হাজী বাদশা মিয়া ও লেজু হাজীর সঙ্গে ইসমাঈলের ভাইদের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে হাইকোর্টে মামলাও চলছে।

শুক্রবার হাজী বাদশা মিয়ার শ্রমিকরা দেওয়াল তুলছিলো। সে সময় ইসমাঈলের কয়েক ভাই বাধা দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ঝগড়ার সময় শ্রমিকদের আঘাতে রিয়াদ গুরুতর আহত হয়।

তিনি জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে কাউকে আটক করা হয়নি।