মাওয়া-খুলনা মহাসড়কে অবরোধ
মুন্সিগঞ্জ-১ আসনে চার দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব শেখ মোহাম্মদ আবদুল্লাহর মনোনয়নের দাবিতে শুক্রবার সিরাজদিখান উপজেলার নিমতলা পয়েন্টে তার সমর্থকরা বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত ঢাকাÍমাওয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে।
কয়েক হাজার দলীয় নেতা-কর্মী জাতীয় পার্টি থেকে সদ্য যোগদানকারী শাহ্ মোয়াজ্জেম হোসেনের কুশ পুত্তলিকা দাহ এবং তাকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করে। মোয়াজ্জেম হোসেন ওই আসনে জোটের মনোনয়ন পেয়েছেন।
অবরোধের কারণে সেখানে এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে যাত্রী ও পণ্য বোঝাই শত শত গাড়ি। ফলে ঈদে ঘরমুখো দক্ষিণ অঞ্চলের ২৩টি জেলার হাজার হাজার মানুষকে অবর্ণনীয় দুর্ভোগে পোহাতে হয়।
