২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গণপিটুনিতে নিহত ১

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ছিনতাইকারী সন্দেহে বুধবার গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। রোমেন নামের এই যুবকের বয়স আনুমানিক ২৮ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 09:19 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এসময় তার অপর দুই সঙ্গী মানিক ও সুমনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রোমেন থাকত উত্তর যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ি পুলিশ জানায়, সকাল ৯ টার দিকে যাত্রাবাড়ির কুতুবখালি স্কুলের কাছে ছিনতাইকালে জনতা তাদের হাতেনাতে ধরে ফেলে।

পুলিশ আরও জানায়, গণপিটুনির সময় তারা সেখানে উপস্থিত হয়ে ছিনতাইকারীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।