চট্টগ্রামে টেম্পোর ধাক্কায় নিহত এক
টেম্পোর ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন আমান বাজার এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে সোমবার সকালে।
তার নাম এস এম আলমগীর (৫০)। বাড়ি জেলার হাটহাজারী থানায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই মোহাম্মদ জহির বলেছেন, সকাল সাড়ে দশটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর ধাক্কায় গুরুতর আহত হন আলমগীর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর দুপুরে তিনি মারা যান।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
