২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুন্থী নেতা নিহত

গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের শুকুর কান্দি আকুবপুর গ্রামের গোরস্থানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক চরমপন্থী নেতা নিহত হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 01:32 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

তিনি হলেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির লাল পতাকা বাহিনীর প্রধান সেলিম বাবু ওরফে জিয়াউদ্দিন ওরফে বল্টু (৪০)। রোববার রাত ৩টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি শার্টার গান, ৩ রাউন্ড তাজা গুলি ও ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

বন্দুকযুদ্ধে দুই পুলিশও আহত হয়েছে।

কুষ্টিয়া পুলিশ সুপার মাইনুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় মিরপুরের উপজেলার পোড়াদহ বল্লভপুর সড়ক থেকে সেলিম বাবুকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামে। তার বাবার নাম আবদুল গণি। কুষ্টিয়ার পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গাংনীর কবরস্থানে পৌঁছালে সেখানে উপস্থিত চরমপন্থীরা তাদের লক্ষ করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে সেলিম বাবু মারা যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, নিহত সেলিম পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির লাল পতাকার মেহেরপুর জেলা কমান্ডার ছিলেন। তার বিরুদ্ধে ছয়টি হত্যা, দুটি অস্ত্র, চারটি বিস্ফোরক মামলা রয়েছে।

পুলিশ জানায়, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার পাঁচটি উপজেলায় ছিল সেলিমের একচ্ছত্র আধিপত্য।

সেলিম সর্বহারা দলের জনযুদ্ধের পাল্টা লালপতাকা বাহিনী গঠন করে ত্রাসের রাজত্ব কায়েম করে। তার মৃত্যুতে এলাকায় স্বস্তি নেমে এসেছে।