২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

না, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা রোববার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 03:44 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

সেনা বাহিনীর প্রধান লে. জেনারেল মইন ইউ আহমেদ, নৌ বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হাসান আলী খান ও বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম রোববার বেলা দেড়টার দিকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে এই বৈঠকে মিলিত হন।

বঙ্গভবন সূত্র জানিয়েছে, নিয়মিত আইন-শৃঙ্খরার বিষয়গুলো ছাড়াও রাষ্ট্রপতির সঙ্গে এ সময় অসন্ন নির্বাচন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান।

এদিকে, নির্বাচনে ১৪ দল অংশ নেবে এ ঘোষণার পরপর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বঙ্গভবনের সামনের রাস্তা। ১৪ দলের অবরোধ-আন্দোলনের কারণে রাস্তাটি সপ্তাহ দুয়েক আগে বন্ধ করে দেওয়া হয়েছিল।