ব্যাংকগুলোতে অতিরিক্ত জমা এখন দুই হাজার কোটি টাকা
দেশের ব্যাংকগুলোতে অতিরিক্ত জমা অর্থের পরিমাণ ডিসেম্বরের প্রথম ১৫ দিনে ২৫ শতাংশ বা ৪০০ কোটি টাকা বেড়ে ২ হাজার কোটি টাকাতে দাঁড়িয়েছে।
রাজনৈতিক অচলাবস্থার কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়াই ব্যাংকগুলোর অতিরিক্ত জমা টাকার পরিমাণ বেড়ে যাওয়ার কারণ বলে জানিয়েছেন ব্যাংকাররা।
কেন্দ্রীয় ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, “ঈদের সময় প্রচুর টাকার চাহিদা থাকে গ্রাহকদের। আর এ সময় গ্রাহক চাহিদা মেটাতে ও কলমানি থেকে লাভের আশায় বেশিরভাগ ব্যাংক অর্থ ধরে রাখতে পারে।”
তিনি বলেন, “এখন অধিকাংশ ব্যাংকেই অতিরিক্ত তারল্য মজুদ আছে। অর্থ সংকটের ব্যাপারে উদ্বিগ্ন না হয়ে ব্যাংকগুলোর ট্রেজারি বিল নিলামে অংশ নেওয়া উচিত।”
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, ডিসেম্বরের ১৭ তারিখের আগে পর্যন্ত ব্যাংকগুলো ট্রেজারি বিল বা বন্ডের নিলামে কম অংশ নেওয়ায় তারল্যের পরিমাণ ২ হাজার কোটিতে পৌঁছে যায়।
ওই সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক তিন দফায় ২৮ দিন, ৯১ দিন এবং ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের নিলামের আয়োজন করে। এতে ব্যাংকগুলো ৯১ দিন এবং ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের চেয়ে ২৮ দিন মেয়াদি ট্রেজারি বিলের ব্যাপারে বেশি সাড়া দেয়। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে এ তথ্য দেখা যায়।
কোনও নিলামকারী মোট ১৯৭ কোটি টাকার বিপরীতে ২৮ দিন মেয়াদি ট্রেজারি বিল নিলামে অংশ না নেওয়ায় তা বাংলাদেশ ব্যাংকের কাছে ফেরত আসে।
বেসরকারি ব্যাংকের অর্থ ব্যবস্থাপকরা বলেন, প্রয়োজনের সময় কেন্দ্রীয় ব্যাংক অর্থ যোগান না দেওয়ায় তারা ট্রেজারি বিল নিলামের ব্যাপারে তেমন আগ্রহ দেখায়নি।
বেসরকারি একটি ব্যাংকের অর্থ ব্যবস্থাপক প্রশ্ন তুলেন, “আমাদের যখন প্রয়োজন হবে তখন কি বাংলাদেশ ব্যাংক বিলের বিপরীতে অর্থ দেবে?”
তিনি বলেন, “আমরা সাধারণত ঈদে ১ হাজার ২০০ কোটি টাকা থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা উঠিয়ে নিতে দেখি।”
৩১ ডিসেম্বর ব্যাংকের বছর শেষ হচ্ছে বলে উল্লেখ তিনি জানান, আর্থিক হিসাব-নিকাশ চূড়ান্ত করার আগে অতিরিক্ত তারল্যের যে পরিমাণ তা ‘স্বাভাবিক’।
তিনি আরও বলেন, “বছর শেষ হয়ে আসার কারণে ব্যাংকগুলো তাদের ধারের পরিমাণ বাড়াতে চায় না। আমানতের লক্ষ্য মাত্রা পূরণের জন্য অনেক ব্যাংক অর্থের মজুদ ধরে রাখতে চায়।”
অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশের চেয়ারম্যান এম আমিনুজ্জামান ক্ষমতার হাতবদলের এ সময়ে ঋণ প্রবাহের চাহিদা কম থাকার বিষয়টিকে অতিরিক্ত তারল্যের কারণ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, “বাজারে প্রচুর তারল্য আছে। কিন্তু ব্যাংকগুলো ট্রেজারি বিলের নিলামে অংশ নেবে নাকি তারল্য ধরে রাখতে সেটা ব্যাংকগুলোর নিজ নিজ পছন্দের ব্যাপার।”
