২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাদীকে মনোনয়ন দেওয়ায় গফরগাঁওয়ে সংঘর্ষ, আহত ১০

বিএনপি ময়মনসিংহ-১০ আসনে ডা. হাদীকে মনোনয়ন দিয়েছে বলে মাইকিং করায় তার সমর্থকদের সঙ্গে মনোনয়ন প্রত্যাশী এ বি সিদ্দিকুরের সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন শনিবার দুপুরে। সে সময় ভাংচুর করা হয় ১০টি দোকান ও ২৫টি টেম্পো।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 04:44 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

পুলিশ তিন জনকে আটক করেছে।

এছাড়া সিদ্দিকুর রহমানের মনোনয়নের দাবিতে গফরগাঁওয়ে লাগাতার হরতালেরও ডাক দিয়েছে তার সমর্থকরা।

অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেছেন, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. এম এ হাদীর মনোনয়ন পাওয়ার খবর মাইকিং করে প্রচার করাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

তিনি আরো বলেন, সংর্ঘষের সময় এ বি সিদ্দিকুরের ক্ষুব্ধ সমর্থকরা গফরগাঁও বাজারে ডা. হাদীর সমর্থকদের ১০টি দোকান ও ২৫টি টেম্পো ভাংচুর করে। বিক্ষুব্ধরা ডা. হাদীর কার্যালয়েও হামলা চালায়।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে।