২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ২ তরুণীর লাশ উদ্ধার
পুলিশ শুক্রবার দুপুরে শহরে জামতলা এলাকায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে।
ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে সওজ এর ডোবা থেকে ফতুল্লা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে পোস্টমর্টেমের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশের ধারণা, তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে শহরের চাষাঢ়া রেলস্টেশনের পরিত্যক্ত একটি বাথরুম থেকে অজ্ঞাত পরিচয়ের অপর এ তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। তাকেও ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া ও পার্শ্ববর্তী জামতলা এলাকা থেকে ২৪ ঘন্টার ব্যবধানে দুই তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফতুল্লা থানা ও জিআরপি থানায় পৃথক দুটি মামলা হলেও পুলিশ এখনও নিহত তরুণীদের পরিচয় উদঘাটন এবং ঘাতকদের সনাক্ত করতে পারেনি।
