নারায়ণগঞ্জে রিক্সা চালকের লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার ৩ সপ্তাহ পর শুক্রবার পুলিশ এক রিকসা চালকের অর্ধগলিত লাশ স্থানীয় ডোবা থেকে উদ্ধার করেছে।
নিহতের নাম নুরুন্নবী (১৩)। জেলার বন্দর থানার লক্ষণখোলা ব্রীজের নিচে একটি লাশ এলাকাবাসি দেখেতে পেয়ে পুলিশকে খবর দেয়।
বিকেলে হতভাগ্য কিশোরের লাশটি উদ্ধার করা হয়। মা নুরন্নাহার বেগম পরনের লু্িঙ্গ ও জামা দেখে ছেলের লাশ সনাক্ত করেন।
৩ সপ্তাহ আগে নুরন্নবী রিকসা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। এ ব্যাপারে গত মঙ্গলবার বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
বন্দর থানার সহকারী দারোগা আজহারুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে রিকসা চোর চক্রের খপ্পরে পড়েছিল নুরন্নবী। তারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে হত্যা করেছে।
বন্দর থানায় মামলা হয়েছে।
