পটিয়ায় ৪ ছিনতাইকারী আটক, গণধোলাই
সিএনজি ভাড়া নিয়ে চালককে ছুরিকাঘাত করে গাড়ি ছিনতাইয়ের সময় লোকজনের হাতে ধরা পড়ে চার ছিনতাইকারী বৃহস্পতিবার ভোরে। গণধোলাইয়ের পর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
চট্টগ্রাম থেকে আনোয়ারা যাওয়ার কথা বলে সিএনজিটি ভাড়া করা হয়।
বড় উঠান ব্রিজের কাছে এলে ছিনতাইকারীরা চালককে থামতে বলে তাকে ছুরিকাঘাত করা শুরু করে। কিন্তু পেছন দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহী তা দেখতে পেয়ে চিৎকার জুড়ে দেয়। লোকজন ছুটে এসে পাকড়াও করে চার ছিনতাইকারীকে।
সিএনজি চালক ইদ্রিস আলীকে (৪০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছিনতাইকারী বাবুল (২৬), মো. রাজু (২৪), সোহাগ (২৪) এবং সোহেলকে (২৫) পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই সিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
