ফরিদপুরে আগুনে স্পিনিং মিলের মেশিন পুড়ে গেছে
এক অগ্নিকাণ্ডে কানাইপুর বিসিক শিল্পনগরীর সাঈদ স্পিনিং মিলের দুটি মেশিন পুড়ে গেছে।
মিল কর্তৃপক্ষ দাবি করেছে, এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।
কিন্তু দমকল বাহিনী সূত্র জানায়, ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য ফরিদপুর দমকল বাহিনীর সহকারি পরিচালক লুৎফর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে মটর জ্বলে যায় এবং এর ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে পুড়ে যায় ৩ এবং ৯ নম্বর মেশিন দুটি।
ফরিদপুর দমকল কর্মীরা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
