২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোহাগাড়ায় সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া সদরের নিকটবর্তী শাহ পীর ফিলিং স্টেশন এলাকায় শুক্রবার সকালে দুই দলের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 04:24 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

স্থানীয়রা জানান, নবগঠিত এলডিপির লোহাগাড়া উপজেলা সভাপতি আহাম্মদ কবির চৌধুরীর সঙ্গে একটি খাসজমি নিয়ে বিরোধ রয়েছে স্থানীয় খোরশেদ ও মোরশেদ নামের দুই ভাইয়ের সঙ্গে। ওই খাসজমিটির অবস্থান আহাম্মদ কবিরের শাহ পীর ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায়।

সকালে খোরশেদ ও মোরশেদের লোকজন ওই জমিতে পাথর ফেলার সময় আহাম্মদ কবির লোকজন নিয়ে বাধা দেয়।

এসময় দুপক্ষে কথা কাটাকাটির এক পর্যায়ে খোরশেদ-মোরশেদের লোকজন আহাম্মদ কবিরকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করলে সংঘর্ষ শুরু হলে কবিরের পক্ষের তিনজন গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ নুরু ছাফা (৪২), মিজানুর রহমান (১৫), মো. রশীদুলকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের এএসপি মুনতাসিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনও কোনো মামলা হয়নি।