২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার এক

বিদেশী একটি নাইন এম এম পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ আইয়ুব আলী ওরফে বিশু নামের এক ব্যাক্তিকে র‌্যাব গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার বিকালে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

তার বাড়ি সদরের দেবীপুর গ্রামে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাহ্ আলী বলেছেন, বিশুকে গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী, গ্রামটির গোরস্থানের পাশে মাটি খুড়ে পিস্তল ও গুলিগুলো উদ্ধার করা হয়।