২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালাইয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার

জয়পুরহাটের কালাই উপজেলার করিমপুর গ্রামের রাস্তা থেকে বৃহস্পতিবার সকালে পুলিশ হাবিবুর রহমান (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 01:20 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

নিহতের বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ছোট কোলগ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুুলিশ ধারণা করছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণও জানা যায়নি। বুধবার রাতের কোন একসময় এ ঘটনা ঘটে থাকতে পারে।