২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পেট্রোল পাম্পে ডাকাতি

ডাকাতরা সাতক্ষীরার একটি পেট্রোল পাম্পে ডাকাতি করে পনের হাজার টাকাসহ অর্ধ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে মঙ্গলবার গভীর রাতে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 10:34 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

রাত দেড়টার দিকে ১০/১২ ডাকাত সাতক্ষীরা-যশোর মহাসড়কের বেতলায় লস্কর ফিলিং স্টেশনের অফিস ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ম্যানেজার ও কয়েক কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মী করে। তারা তাদের মারধরও করে।

সদর থানার এস আই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, বুধবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদর থানায় মামলার হয়েছে।