বিশ্ব ইজতেমা শুরু ২ ফেব্রুয়ারি
মুসলিম উম্মাহর দ্বিতীয় হজ বলে পরিচিত বিশ্ব ইজতেমা শুরু হবে ২ ফেব্রুয়ারি ঢাকার টঙ্গিতে। চলবে ৪ তারিখ পর্যন্ত।
বুধবার ইজতেমা সম্পর্কিত এক বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
ইজতেমাস্থলে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিডিআর-আনসার মোতায়েন থাকবে।
ইজতেমায় আসতে আগ্রহী বিদেশিদের জন্য নিজ নিজ দেশের বাংলাদেশ দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়েছে।
তবে যদি কোনো বিদেশি নিজ দেশ থেকে ভিসা সংগ্রহ করতে না পারেন সে ক্ষেত্রে তাদের জন্য জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরে এরাইভাল ভিসার ব্যবস্থা থাকবে।
একই সঙ্গে সড়ক ও নৌ পথেও বিদেশিদের আসার সুযোগ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
