২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গলাকাটা লাশ উদ্ধার

বাদশা মিয়া (২৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ পুলিশ উদ্ধার করেছে বুধবার উপজেলার পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি হাউজিং সোসাইটি থেকে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 04:01 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

পুলিশ জানায়, নিরিবিলি এলাকার বাসিন্দা ডাব বিক্রেতা শামসুল হকের ছেলে বাদশা মিয়াকে মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা কয়েক যুবক বাসা থেকে ডেকে নিয়ে যায়।

মির্জা গোলাম কলেজের পাশ থেকে পুলিশ ভোরে লাশটি উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুস সাত্তার বলেন, মঙ্গলবার রাতে কোন এক সময় বাদশাকে হত্যা করে লাশ কলেজের সামনে ফেলে রাখা হয়। তিনি আরো বলেন, বাদশা একজন ছিনতাইকারী।

পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। লাশ মর্গে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানায় মামলা হয়েছে।