যশোরে স্ত্রীকে কুপিয়ে হত্যা
মঙ্গলবার বিকেলে যশোর সদরের বসুন্দিয়া-জঙ্গলবাঁধাল গ্রামে মাফিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।
স্বামী তাইজেল হোসেন ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে মঙ্গলবার বচসা হয় ভ্যানচালক তাইজেলের সঙ্গে তার স্ত্রীর। এক পর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। মাফিয়ার একটি সন্ত্রান রয়েছে।
থানার সেকেন্ড অফিসার মনিরুল জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে।
