২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংকের

তত্ত্বাবধায়ক সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংকের নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর ঝুঝিয়ান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

মঙ্গলবার বিকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. শোয়েব আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঝুঝিয়ান এই আশ্বাস দেন।

বাংলাদেশের অর্থনৈতিক বিষয়সহ উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা।

অর্থ উপদেষ্টা বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগি বিশ্বব্যাংকের অবদানের কথা স্মরণ করে এটা অব্যাহত রাখার অনুরোধ জানান।

বৈঠক শেষে ঝুঝিয়ান সাংবাদিকদের বলেন, “আমি ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেব। এটাই আমার প্রথম বাংলাদেশ সফর। দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্যই আজকের এই সাক্ষাত।”