২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোলাবাজারে পণ্যের দাম কমায় বিপাকে টিসিবি

খোলাবাজারে মশুর ডাল, চিনি ও সয়াবিন তেলের দাম কমে যাওয়ায় মজুদ পণ্য নিয়ে বিপাকে পড়েছে টিসিবি।

নিজস্ব প্রতিবেদক

অনিকা ফারজানা,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

গত দুইদিন ধরে রাজধানীর পাইকারী বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কমে গেছে। দেশী মশুর ডাল কেজিপ্রতি ৬৫/৬৬ টাকা থেকে ৫৬ টাকা, চিনি কেজিপ্রতি ৪৪ টাকা থেকে ৩৬ টাকা ও সয়াবিন তেলের লিটার প্রতি ৭৩ টাকা থেকে কমে ৬২টাকায় এসে দাঁড়িয়েছে।

বিশেষ করে মশুর ডাল, চিনি ও সয়াবিন তেলের দাম কমেছে গড়ে শতকরা ১৫ ভাগ।

বিরোধী দলের বিভিন্ন সময়ের কর্মসুিচ তুলে নেওয়ায় ন্বাভাবিক হয়ে এসেছে বন্দরের পরিন্থিতি। গত এক সপ্তাহ ধরে আমদানীকৃত পণ্য ঠিকমতো খালাস করতে পারায় পাইকারী বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা।

এদিকে কোরবানীর ঈদকে সামনে রেখে টিসিবি ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রমসহ ঢাকাসহ সারা দেশে ন্যায্য দামে মশুর ডাল, চিনি ও সয়াবিন তেলের বিক্রি প্রায় বন্ধ বললেই চলে। তাদের ডাল কেজি প্রতি ৫৮ টাকা, চিনি ৩৮ টাকা ও সয়াবিন তেল ৯০০ মিলি ৫০ টাকা এবং ২ লিটার ১১০ টাকা হওয়ায় ক্রেতারা আগ্রহ হারিয়ে ফেলছেন।

টিসিবির এক কর্মকর্তা বলেন, “সরকারকে বিষয়টি জানানো হয়েছে। ডাল কেজি প্রতি ছয় টাকা ও চিনি কেজি প্রতি তিন টাকা কমানোর জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।”

ঈদ পর্যন্ত গুদামের সব পণ্য বিক্রি না হলে পরবর্তীতে নতুন প্যাকেজের আওতায় এ পণ্য বাজারে ছাড়া হবে বলে জানান তিনি।

সারা দেশে বিভিন্ন গুদামে টিসিবির ১ হাজার মেট্রিক টন চিনি, ১ হাজার ৭০০ মেট্রিক টন ডাল ও প্রায় ৭৫০ লিটার সয়াবিন তেল মজুদ আছে।