২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ২০

সদর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা ও ভিটিদাউদপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে রোববার কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 09:29 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

আহতদের মধ্যে পাঁচজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ছয়টি দোকান ভাংচুর ও লুটপাট করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আউলিয়া বাজারের আধিপত্য নিয়ে খাটিংগা ও ভিটিদাউদপুর গ্রামের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১০টার দিকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘন্টার সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়।

এদের মধ্যে গুরুতর আহত ধনা মিয়া (৩২), ইউসুফ আলী (৩০), সাইদ মিয়া (৫০), ইলিয়াস খান (৩৫) এবং মোজাম্মেল হককে (৫৫) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহিউদ্দিন বলেন, সংঘর্ষ শুরু হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি ১৯ ডিসেম্বর সালিশের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য স্থানীয় মুরুব্বীরা দায়িত্ব নিয়েছেন। তাই কোন মামলা হয়নি।