২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুই ডাকাত গ্রেপ্তার

শহরতলীর চাঁনপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে শনিবার মধ্যরাতে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জের মণিগাছি গ্রামের মনফুর আলীর পুত্র রুহুল আমীন (২৫) ও একই এলাকার মিঠাকই গ্রামের রিফাত উল্লার পুত্র নূর মিয়া (২৫)।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল শনিবার রাত ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের চাঁনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় তারা তিনটি পাইপগান ও নয় রাউন্ড গুলিসহ ওই দুই ডাকাতকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব তাদের সিলেটের কোতোয়ালি থানায় সোপর্দ করেছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।