২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ডাকাতকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

অস্ত্র ও গুলিসহ এক ডাকাতকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বকচরা এলাকার গ্রামবাসীরা শনিবার সকালে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 11:00 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

আটক ডাকাতের নাম সালামত আলী গাজী। সে শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের শহর আলী নামে এক ব্যাক্তির ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় এলাকাবাসী সালামত আলীকে আটক করে। তার দেহে তল্লাশী চালিয়ে একটি পাইপগান ও চার রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মামলা হয়েছে।

পুলিশ জানায়, সালামতের বিরুদ্ধে শ্যামনগর, কালিগঞ্জ ও সদর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।