২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ মাসের ছেলেকে হত্যা করেছে বাবা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের ৯ মাস বয়সী ছেলেকে হত্যা করেছে এক বাবা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 09:46 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

নাসিরনগর থানার ওসি উত্তম চক্রবর্তী জানান, ঘাতক দানা মিয়ার সঙ্গে একই গ্রামের আকলিমার বিয়ে হয় চার বছর আগে। আর্থিক অনটনের কারণে তাদের মধ্যে ঝগড়া-ঝাটি লেগেই ছিলো।

প্রায় এক বছর আগে গর্ভবতী স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় দানা মিয়া।

শুক্রবার সকালে সে শিশুপুত্র জামিরকে আনতে গেলে আকলিমা অস্বীকৃতি জানায়।

এ নিযে দু’জনের কথা কাটাকাটির এক পর্যায়ে জামিরকে মাটিতে আছড়ে হত্যা করে দানা মিয়া।

এ ব্যাপারে নাসিরনগর থানায় মামলা হয়েছে। পুলিশ ঘাতক বাবাকে গ্রেপ্তার করতে পারেনি।