২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচিত খুনি সুন্দর বাবু অবশেষে গ্রেপ্তার

রাজধানীর ডেমরা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে র‌্যাব সদস্যরা বহুল আলোচিত খুনি সুন্দর বাবুকে আটক করেছে। সে আট বছর আগে ব্যবসায়ী লিয়াকত হত্যায় জড়িত বলে অভিযোগ আছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বাবুর স্বাকারোক্তি অনুযায়ী র‌্যাব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে।

১৯৯৮ সালের ১৪ মার্চ ব্যবসায়ী কাজী লিয়াকত হোসেন নিহত হওয়ার পর থেকে সে ফেরার ছিল।

এর আগে পুলিশ সুন্দর বাবু মনে করে শাহ আলম বাবু নামে একজনকে গ্রেপ্তার করেছিল। নিম্ন আদালত সেই শাহ আলমকে লিয়াকত হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়। পরে হাইকোর্টে নির্দোষ প্রমাণিত হওয়ায় তিনি মুক্তি পান। মৃতুদণ্ড থেকে রেহাই পেলেও শাহ আলম বাবুকে কয়েক বছর জেল খাটতে হয়েছে।