নীলফামারীতে অগ্নিকান্ডে ৪০ লাখ টাকার ক্ষতি
নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের পূর্ব শালহাটি গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ এক অগ্নিকান্ডে কমপক্ষে ১২টি পরিবারের ৩০ টি বসতঘড় পুড়ে গেছে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের অবিরত মামুদের ছেলে রজব আলীর গোয়াল ঘরের কুপি থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন মুহুর্তের মধ্যে আশেপাশে ছড়িয়ে পড়লে ১২ টি পরিবারের ৩০টি ঘর এবং সব আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
