হাইকোর্টের রায় বহাল থাকলে নির্বাচন করতে পারবেন না এরশাদ
জাপানি বোট ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি ফয়সল ফয়সল মাহমুদ ফয়জী আবেদনটি খারিজ করে দেন। তবে বিচার আদালতের দেওয়া তিন বছর সাজা কমিয়ে দুই বছর করা হয়েছে।
সংবিধানের ৬৬ (২) (খ) অনুচ্ছেদ অনুসারে হাইকোর্টের রায় বহাল থাকলে জাতীয় সংসদ নির্বাচনে আর অংশ নিতে পারবেন না জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।
এই মামলায় ১৯৯৫ সালের ৬ জুলাই ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালত এরশাদকে তিন বছরের কারাদণ্ড দেন।
